1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিমুল হত্যা : আরো ২ আসামির ৫ দিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৮ Time View

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও মীরুর গাড়িচালক শাহিন আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মিন্টু ও শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল হক ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী) আদালতের বিচারক হাসিবুল হক রিমান্ড শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা ও দায়রা জজ (২) আদালতের অতিরিক্ত পিপি আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে সাতদিন করে রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ ফেব্রুয়ারি সোমবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) হাসিবুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এই মামলার মোট ৮ আসামিকে রিমান্ডে নিল পুলিশ।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

এছাড়া ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় চাচা এরশাদ আলীও প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করা হয়। দুটি মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ