1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ধামরাইয়ে গণপিটুনিতে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ধামরাইয়ের চরডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

ধামরাই থানা পুলিশ জানিয়েছে, রাতে এলাকার লোকজন পাহারা দিচ্ছিলেন। দিবাগত রাত তিনটার দিকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সন্দেহভাজন ব্যক্তি গ্রামের সাইদুর রহমানের মুদি দোকানে চুরির চেষ্টা করছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

পরে সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

সাইদুর রহমান জানান, অতীতেও তার দোকানে বেশ কয়েকবার চুরির চেষ্টা হয়।

ধামরাই থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ