1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

জাতিসংঘে আইপিইউ’র পার্লামেন্টারি হিয়ারিংয়ে বাংলাদেশের তিন এমপির যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৮ Time View

জাতিসংঘ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত আইপিইউ পার্লামেন্টারি হিয়ারিং’-এ বাংলাদেশের তিনজন সংসদ সদস্য যোগ দিয়েছেন।
দু’দিনব্যাপী আইপিইউ’র এই হিয়ারিং সোমবার জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে।
জাতিংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে বলা হয়, এবারের হিয়ারিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নীল পৃথিবী : এজেন্ডা ২০৩০ এর প্রেক্ষিতে মানব কল্যাণ নিশ্চিত করতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা’।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি’র নেতৃত্বে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই হিয়ারিং এ যোগ দেন। বাংলাদেশ ডেলিগেশনের অন্য দু’জন সদস্য হলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কামাল ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এবার আইপিইউ’র বার্ষিক এই হিয়ারিং- এ প্রাধান্য দেওয়া হয়েছে সাগর, মহাসাগর ও সমুদ্র সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বিষয়গুলোকে। পাশাপাশি এ লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ব্যাপক পদক্ষেপ নেওয়ার উপরও এই হিয়ারিং বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। উল্লেখ্য, এই হিয়ারিং এ বছর জুন মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনকে ফলপ্রসূ করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এতে বলেন, ‘এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রের সকল সম্ভাবনাকে উন্মোচন করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের সম্মিলিত প্রয়াস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে’।
ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘ মেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রূপকল্প- ২০২১ এ নির্দিষ্টভাবে উন্নয়ন লক্ষ্যসমূহ সন্নিবেশিত করেছে।
তিনি বলেন, এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরকার আর্থ-সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে ব্যাপক রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে যা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সাহায্য করবে”।
বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিও’র প্রতিনিধিগণ এই পার্লামেন্টারি হেয়ারিং এ যোগ দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইপিইউ’র প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এমপি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল য়ু হংবো ভাষণ দেন।
দু’দিন ব্যাপী আইপিইউ’র এই বার্ষিক হিয়ারিং আজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ