1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বেতারের সক্ষমতা বৃদ্ধি পাবে : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬০ Time View

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ভিজ্যুয়াল মিডিয়ার আধিপত্যের যুগে বেতার এখনও দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে।
নতুন ও আকর্ষণীয় এবং সমসাময়িক বিষয়ের ওপর অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেতারের সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে প্রদত্ত রোববার এক বাণীতে রাষ্ট্রপতি এই আশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব বেতার দিবস-২০১৭’ উপলক্ষে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা, কর্মচারী ও কলাকূশলীসহ বেতার শ্রোতা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ বছর বিশ্ব বেতার দিবসের মূল প্রতিপাদ্য ‘তুমিই বেতার’ খুবই যথার্থ ও প্রাসঙ্গিক হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বেতার এ দেশের সুপ্রাচীন, বৃহত্তম ও শক্তিশালী গণমাধ্যম।
তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে গণমানুষের আশা-আকাক্সক্ষা পূরণে বেতারের অবদান অপরিসীম। যুগের চাহিদাকে ধারণ করে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- প্রচারেও অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, একইসাথে মানবপাচার প্রতিরোধ, মাতৃভাষার প্রমিত ব্যবহার, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনমত সৃষ্টিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
আবদুল হামিদ বলেন, শুদ্ধ ও পরিশীলিত সংস্কৃতি চর্চার বিকাশে পূর্বের ন্যায় বাংলাদেশ বেতার আগামী দিনগুলোতেও অনবদ্য অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন। রাষ্ট্রপতি ‘বিশ্ব বেতার দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ