1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শপথ নিলেন আট বিচারপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৮৩ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ৮ জন বিচারপতি আজ রোববার শপথ নিয়েছেন।

সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা পর্যায়ক্রমে ৮ জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এস. এম. মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ারদী।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে গেল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ৮ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববার শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ