1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগমজান’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

ভারতীয় বাংলা ছবি ‘রাজকাহিনি’র ভূয়সী প্রশংসা অর্জন করার পরই শুরু হয়ে যায় এই ছবিকে ভিত্তি করে বেগমজান ছবির কাজ। ছবিতে বেগমজানের ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। আর এ ছবির মুক্তির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন বিদ্যা। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে আলোচিত এ ছবিটি।

বেগমজান ছবিটি একটি পতিতালয়কে ঘিরে দেশ বিভক্তির গল্প নিয়ে নির্মিত। এই ছবিতে কিছু স্পর্শকাতর শব্দ ব্যবহার করা হয়েছে।

তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এখানে দেখানো হবে পাঞ্জাব কেটে দুইভাগ করার গল্প। সে সময় একটি পতিতালয় চালাতেন বেগমজান। সেই চরিত্রে বিদ্যাকে কাস্ট করেছেন সৃজিত। সেই পতিতালয়ের গল্পই দেখাবে মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত ছবিটিতে।

এ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা প্রমুখকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ