1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৩ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্য দুঃখজনক এবং গণতন্ত্রের জন্য হতাশজনক।
তিনি বলেন, বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়, একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা। এটি একটি চক্রান্ত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।
মন্ত্রী আজ সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
সাংবাদিক সাগর-রুনী হত্যাকান্ডের পাঁচ বছর পূর্ণ হওয়ায় এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি এমন এক প্রশ্নের জবাবে ইনু এই হত্যাকান্ডের সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের আইনের হাতে সোপর্দ না হওয়ায় হতাশা ব্যাক্ত করেন। সাংবাদিক সাগর-রুনীর খুনিরা ধরা পড়বে এবং বিচারের আওতায় আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
পরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ