1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবা থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৭ Time View

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবার কবল থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, তারুণ্য এখন মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিদ্বয়কে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।
রাশেদ খান মেনন আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ্য বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয় এবং মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে সমাজের বিকাশকে রুদ্ধ করে।
তিনি প্রগতিশীল সমাজ ও দেশ গড়তে মাদক ও জঙ্গিবাদ অপশক্তিকে পরাজিত করার জন্য শপথ নেয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ