1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টেস্টে বাংলাদেশকে হালকা ভাবে দেখার সুযোগ নেই : রবি শাস্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

টেস্ট অভিষেকের ১৭ বছর পর প্রথমবারের মত ভারত সফরে গেছে বাংলাদেশ। সফরে হায়দরাবাদে আগামী ৯ ফেব্রুয়ারি একটি মাত্র টেস্ট খেলবে মুশফিক বাহিনী। আর এ টেস্ট ম্যাচে বাংলাদেশকে হালকা ভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী।

ভারত ও বাংলাদেশের মধ্যে র‌্যাংকিংয়ের পার্থক্য থাকলেও হায়দরাবাদে বাংলাদেশের সঙ্গে কোহলিদের সাবধানী ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক টেকনিক্যাল এই ডিরেক্টর। তিনি বলেন, `ওয়ানডে ক্রিকেটে খুব দ্রুতই উন্নতি করছে বাংলাদেশ। তবে টেস্টে এখনো তাদের শেখার অনেক কিছু থাকলেও বাংলাদেশে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই।

ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশের কাছেই ওয়ানডে সিরিজ হারের অভিজ্ঞতা আছে রবি শাস্ত্রীর। টেস্টে বাংলাদেশ সেই পুনরাবৃত্তি ঘটতে পারে কি না এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, `হায়দরাবাদ টেস্ট থেকে বাংলাদেশ যা পেতে পারে, তা হলো অভিজ্ঞতা। এই সফর থেকে খুব ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরবে বাংলাদেশ।`

এদিকে টেস্টে বাংলাদেশের সমস্যাও তুলে ধরেছেন শাস্ত্রী। নিজের যুক্তিতে পরিষ্কারভাবে তিনি বলেন, `টেস্টে বাংলাদেশের সমস্যাটা হলো, একটি-দুটি সেশনে হয়তো ভালো করতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে দুই-তিন দিন ভালো করে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তারের পর ম্যাচ জেতার সামর্থ্যের অভাব আছে তাদের।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ