1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ই-নাইন সদস্য রাষ্ট্র ও ইউনেস্কো যৌথভাবে এসডিজি বাস্তবায়নে কাজ করবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ই-নাইন সদস্য রাষ্ট্রসমূহের শিক্ষা বিষয়ক লক্ষ্য বাস্তবায়নে ফোরামের সদস্য রাষ্ট্র ও ইউনেস্কোর যৌথ প্রয়াস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা সম্মেলনে ই-নাইন সদস্য রাষ্ট্রসমূহ নিজেদের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি একশন প্লান গ্রহণ করার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করেছে।
শিক্ষামন্ত্রী মঙ্গলবার ঢাকায় হোটেল র‌্যাডিসনে ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ সর্বসম্মতিক্রমে ই-নাইন চেয়ার, সদস্য রাষ্ট্র ও ইউনেস্কোর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট টার্মস অব রেফারেন্স গৃহীত হয়েছে। এর ফলে সদস্য রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, যা কিনা ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে সহায়ক হবে।
তিনি বলেন, ফোরামের সদস্য দেশগুলোর অভিন্ন সমস্যা, যেমন বয়স্ক শিক্ষার হার বাড়ানো, মেয়ে শিশুদের স্কুলে নিয়ে আসা, ঝরে পড়া কমানো এবং মানসম্মত শিক্ষা অর্জনে আরো সুনির্দিষ্ট ও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে।
মন্ত্রী বলেন, এ ফোরামের নতুন সভাপতি হিসেবে এর কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে। সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সকল দেশের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে ভারতের মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুসওয়া, ইউনেস্কো প্রতিনিধি জর্ডান নাইডু এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
তারা সফলভাবে এ সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং এ সম্মেলন আয়োজনে সার্বিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাকে ধন্যবাদ জানান। তারা এ সম্মেলনকে ই-নাইন ফোরামের অন্যতম সফল সম্মেলন বলে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ