1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সিলেটের পথে সুরঞ্জিতের মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

সিলেটের পথে রয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সোমবার সকাল ৯টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেটের উদ্দেশে।

সিলেটে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। দুপুর ১টায় নিজ নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকেল ৩টায় দিরাই উপজেলায় তার মরদেহ সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

রোববার ভোর ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। অসুস্থ সুরঞ্জিতকে গতকাল রাত থেকেই ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে ভোর ৪টার দিকে চিকিৎসকরা জানান, তিনি আর নেই।

জাতীয় সংসদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৫ সালের ৫ মে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্ম নেয়া সুরঞ্জিত ছাত্র জীবনেই বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। হাওরাঞ্চলের ‘জাল যার জলা তার’ আন্দোলনে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ