1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ : বিকিকিনির ধুম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪১ Time View

আজ পর্দা নামছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। তাই শেষ দিন ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। যেন তিল ধারণের ঠাঁই নেই প্রত্যেক স্টল-প্যাভিলিয়নে। ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছে বিক্রেতারা।

শনিবার মেলা ঘুরে দেখা গেছে, বাণিজ্য মেলার বর্ধিত সময়ের শেষ দিন সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদাচারণা লক্ষ্য করা গেছে। দুপুর গড়ালে দর্শনার্থীদের স্রোতে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। শেষদিন ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছেন বিক্রেতারা। দর্শনার্থী বাড়তে থাকায় ব্যস্ত সময় পার করছে তারা।

শেষদিনও মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি বিভিন্ন পণ্যের প্রতি। এর মধ্যে প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য। ক্রেতাদের আকর্ষণের জন্য বিভিন্ন ছাড়ের পাশাপাশি নানা উপহার।

mela

মেলায় রাজধানীর সবুজবাগ থেকে আসা তাসলিমা বলেন, শেষদিন অনেক ছাড় দেয় বিক্রেতারা- তাই এসেছি। একটি ওভেনসহ বেশকিছু গৃহস্থালি পণ্য কিনলাম। এছাড়া আরও কিছু পণ্য কিনব।

ব্লেজার বিক্রেতা আল-আমিন জানান, শেষদিন লাভ ছাড়াই বিক্রি করছি। এক হাজার থেকে ১৮শ টাকায় ব্লেজার বিক্রি করছি। ৮০০ টাকায় মুদি কোর্ট বিক্রি করছি। বিক্রিও বেশ ভাল।

মেলায় আসা আরিফুল হক বলেন, দুই বন্ধু মেলায় এসেছি। দুটি ব্লেজার কিনেছি। আরও একটি কিনব আরেক বন্ধুর জন্য।

মেলায় ইটালিয়ানোর পণ্যে শেষ দিন চলছে বিশেষ ছাড়। প্যাভিলিয়নেরর কর্মকর্তা জানান, মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড় ছিল। আজ শেষদিন ৩০ শতাংশ স্পেশাল ছাড় দিয়েছি। বেশ বিক্রি হচ্ছে। আমাদের কর্মীরা অবসর পাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ