1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তৃতীয় মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানির বিরুদ্ধে তৃতীয় মামলা দায়ের করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। এবারের মামলাটি যৌতুকের জন্য মারধরের ঘটনায়। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

বুধবার ঢাকা ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে এ মামলাটি দায়ের করেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। মামলায় আরাফাত সানির মা নার্গিস আক্তারকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে ক্রিকেটার আরাফাত সানির ৫ লাখ ১ টাকায় দেনমোহরানায় বিয়ে হয়। বিয়ের পর ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি করতে থাকেন।

২০১৬ সালেল ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার আবেদন করলে সানি যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি আরাফাত সানির মা নার্গিস আক্তার মোহাম্মদপুর থানা সংলগ্ন এলাকায় রাস্তায় মামলার বাদী নাসরিন আক্তারকে যৌতুকের জন্য মারধর করেন।

এর আগে তথ্যপ্রযুক্তি ও যৌতুক আইনে দুটি মামলা আছে আরাফাত সানির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ