1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

দেশের আরও চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছেন সার্চ কমিটি। বুধবার বেলা ১১টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি।

এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।

গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।

উল্লেখ্য, সার্চ কমিটি মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ২৬টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে। দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেয়ার কারণ উল্লেখ করেছে। আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ