1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দশ বছর বয়সেই মা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১২
  • ১৩৭ Time View

কলম্বিয়ায় ১০ বছর বয়সী এক বালিকা জন্ম দিয়েছে সুস্থসবল একটি মেয়েশিশু। এর মধ্যদিয়ে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মায়েদের একজন হয়ে উঠলো দেশটির উত্তরাঞ্চলীয় লা গুয়াজিরা উপদ্বীপের আদিবাসী ওয়াইয়ু গোত্রের এ মেয়েটি।

অস্ত্রোপচারের মাধ্যমে ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়েটি সন্তানের জন্ম দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাজ্যের দ্য ডেইলি মেইল।

অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবারের মতো চিকিৎসকের কাছে আসে মানাউরে শহরের বাসিন্দা বালিকাটি।

চিকিৎসকরা জানান, তীব্র প্রসব বেদনা নিয়ে রক্তাক্ত অবস্থায় চোখ ভাসানো কান্না নিয়ে হাসপাতালে আসে মেয়েটি। মা ও সন্তান উভয়কেই বাঁচানোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ হলেও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কলম্বিয়ান পুলিশ জানায়, সদ্যোজাত শিশুটির বাবার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌনসম্পর্ক গড়ে তোলার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে দেশটির সংবিধান অনুযায়ী এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে ওয়াইয়ু গোত্রের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ