1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

ইজতেমায় ইবাদতে মশগুল মুসল্লিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১১১ Time View

টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়েছে। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা। কাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে গত বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, মুসল্লিদের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় (মুসল্লিদের জেলাওয়ারি অবস্থানস্থল) সাদাপোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ ছাড়া রাস্তাঘাট, ব্যস্ততম স্থানসহ পুরো ইজতেমা ময়দান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ