1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ১২৫ Time View

সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন প্রগতিশীল সংগঠন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক অন্তর্ভূক্তির প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তুক বোর্ডের (এনসিটিবি) সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ ও খেলাঘর।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, বর্তমান সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টালারেন্সের কথা বলছে, অন্যদিকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিবাদের সুপ্ত উপাদান। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে।

এসময় সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি উপস্থাপন করে সংগঠনগুলো। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুল ভরা পাঠ্যপুস্তুক অবিলম্বে প্রত্যাহার করতে হবে ও সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি তোষণ বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি গণন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়বাদের আদর্শের ভিত্তিতে পাঠ্য পুস্তুক প্রণয় করতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মতলুব আলী, যুব ইউনিয়নের সম্পাদক হাফিজ আদনান রিয়াদ ও খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ