1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়তে বিলম্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আফ্রিকা যাওয়ার পথে ফুয়েল নেওয়ার জন্য শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে চীনের একটি বিশেষ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ফুয়েল সংগ্রহ শেষে রাত ২টার দিকে ঢাকা ছাড়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে শনিবার সকাল ৯টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

রাতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে স্বাগত জানান। এসময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার  রাত ১২টা ৪৫ মিনিটে চীনের একটি বিশেষ বিমান বিডিজে-৮০১- এর ফ্লাইটে শাহজালালে পৌঁছান। এসময় তার সফর সঙ্গী ছিলেন ৮ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ