1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

তফসিলি ব্যাংকের নির্বাহীদের সঙ্গে গভর্নরের বৈঠক বিকেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ২০২ Time View

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আজ বিকেলে বৈঠক করবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম করফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রায় সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন। আর সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সূত্র জানায়, বিগত দিনে তিন মাস পরপর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে সাত মাস পর। এর আগে সর্বশেষ গত বছরের ৩১ মে ব্যাংকার্স সভা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণের সেবা মাশুল নির্ধারণ হতে পারে।

এছাড়াও বাণিজ্যিক খাতে বিতরণকৃত ঋণকে কৃষি, এসএমই ঋণ দেখিয়ে সুবিধা আদায়ের ব্যাপারে কঠোরতা আরোপের কথা জানানো হবে। পাশাপাশি হল-মার্ক গ্রুপের নন-ফান্ডেড ঋণে সুদ আরোপ না করার ব্যাপারে এমডিদের নির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ