1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

শাহজালালে যাত্রীসহ ৩২ লাখ টাকার মেমোরি কার্ড আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১৩২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩২০০ পিস মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। থাইল্যান্ড থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। দুপুর ২টায় ব্যাংকক থেকে শাহজালালে অবতরণ করলে শুল্ক গোয়েন্দার দল তল্লাশি চালায়। এগুলো তার ব্যাগে লুকায়িত ছিল। তিনি শুল্ক না দিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন।

মেমোরি কার্ডের মধ্যে আছে ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবি। আটক মেমোরি কার্ডের মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। আটক পণ্য শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় কাস্টমস মামলা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ