1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

খুলনায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, নারী পথচারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৯৬ Time View

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে তিনি অক্ষত থাকলেও গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তার স্বামীর নাম চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ নেতা মাহমুদ রিকশা করে যাচ্ছিলেন। সাতরাস্তা মোড়ে রিকশা পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তার শরীরের কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ