1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

শেরপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৯৭ Time View

শেরপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় ৩০০ স্বচ্ছ ব্যালট বাক্স পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় সদর উপজেলা নির্বাচন অফিসের গোডাউনে এ আগুন লাগে।

এসময় আগুন দেখে অফিসে থাকা কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি ও র্যাব কর্মকর্তাসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্তাব্যাক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মর্কতা মোহাম্মদ মোখলেছুর রহমান জানিয়েছেন, আনুমানিক সাড়ে তিনটার দিকে কে বা কারা  জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাঁচ ভেঙে গোডাউনে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে আগুন দেয়।

পরে আগুন লাগতে দেখে সদর থানা পুলিশের ওসি ও ফায়ার সাভির্সকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রাদির কোনো ক্ষতি না হলেও প্রায় ৩০০ স্বচ্ছ ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ