1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সাংসদদের এলাকা ছাড়ার নির্দেশ দিতে স্পিকারকে চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ১০২ Time View

7স্থানীয় সংসদ সদস্যদের জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব সংসদ সদস্য এখনও এলাকায় রয়েছেন তাদের সরে আসার জন্য চিঠি দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংসদ সদস্যরা যেন এলাকা ছাড়েন, তিনি (স্পিকার) এ বিষয়ে নির্দেশ দেবেন। আশা করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা নির্বাচনকে প্রভাবমুক্ত করবেন।

শাহনেওয়াজ আরও বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, অনেক সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন। এমনকি তারা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন। আইন প্রণয়নকারী সংস্থা অর্থাৎ পার্লামেন্টের মেম্বার হয়ে তারা বেআইনি কাজ করবেন, এটা মেনে নেয়া যায় না।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নির্বাচনী মালামাল পৌঁছে দেয়া হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ