1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বর্তমানের চেয়ে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের নজির নেই : হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ Time View

28আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে বা কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন গঠনের নজির আছে বলে জানা নেই।

শক্তিশালী নির্বাচন কমিশন চায় যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তেব্যের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিট রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন সরকারের বিষয়, এটি দেশের বিষয়।

হানিফ বলেন, বিএনপি পরিকল্পিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কী রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, গিয়াস উদ্দিন মিন্টু, চৌধুরী মুর্শেদ আলম মধু, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুস্থ্য রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ। এরপর কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ