1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সাব্বিরের মুখোমুখি সৌম্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১০৮ Time View

5বিপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে সাব্বির-মিরাজদের রাজশাহী কিংসের মুখোমুখি হবে সৌম্য-আফ্রিদিদের রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।

প্রথম পর্ব খুব একটা ভালো না কাটলেও, চট্টগ্রাম পর্বের শেষদিকে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী কিংস। অধিনায়ক ড্যারেন স্যামির নৈপুণ্যে টানা তিন ম্যাচ জিতেছে পদ্মা পাড়ের দলটি। ফলে প্লে অফে খেলার সমীকরণে এখনো টিকে আছেন সাব্বির-মিরাজরা। এর আগে প্রথম দেখায় রংপুরকে হারিয়েছিল রাজশাহী। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে দলটি।

অন্যদিকে রংপুরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চট্টগ্রাম পর্ব শীর্ষে থেকে শেষ করলেও, রাজশাহী ও চিটাগাংয়ের কাছে হেরে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছেন আফ্রিদি-নাইম ইসলামরা। শেহজাদ-মিঠুনরা ছন্দে থাকলেও, এখনো ঝলক দেখাতে পারেননি সৌম্য সরকার। আর প্রথম দেখায় রাজশাহীর কাছে হারায় এ ম্যাচটি তাদের জন্য প্রতিশোধের। তাই এ ম্যাচ জিতে প্লে অফের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে মরিয়া দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ