1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

‘সুন্দরবন রক্ষার’ সমাবেশ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১২৫ Time View

30রামপাল প্রকল্প বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়েছে। বিভিন্ন সংগঠনের বিপ্লবী গান পরিবেশনার মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তবে সমাবেশে আসতে বাধা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটির পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন স্থানে কমিটির নেতা-কর্মীদের ভয়ভীতিও দেখানো হচ্ছে।

আজকের সমাবেশের সমর্থনে গতকাল দেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ ও মশাল মিছিল করে জাতীয় কমিটি। বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

জাতীয় কমিটি বলেছে, খুলনায় মহাসমাবেশ উপলক্ষে ডাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ঢাকায় মানববন্ধন থেকে ছাত্র ইউনিয়নের কর্মী দীপক শীল ও মেহেদি হাসান রনিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে জাতীয় কমিটির নেতৃবৃন্দকে হুমকি দেয়া হয়েছে।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এক বিবৃতিতে আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সমাবেশে বাধা না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সেখানে জাতীয় কমিটির নেতারা ছাড়াও দেশের সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ