1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘উড়ন্ত’ মাহমুদউল্লাহর মুখোমুখি সাব্বির-মিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১৩৬ Time View

17চলতি মৌসুমে দারুণ সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করছেন তিনি। চলতি আসরে ৮ ম্যাচে ব্যাট হাতে একটি ফিফটিসহ করেছেন ২০৪ রান। বল হাতে দখলে নিয়েছেন ৮ উইকেট। ‘উড়ন্ত’ সেই মাহমুদউল্লাহর মুখোমুখি সাব্বির-মিরাজ।

খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যকার লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে। ম্যাচটি গড়াবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

শেষ ম্যাচে ম্যাচে দু’দলই জয় পেয়েছে। বরিশাল বুলসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে খুলনা টাইটান্স। আর রাজশাহী কিংস ১২ রানে পরাস্ত করেছে দারুণ ফর্মে থাকা রংপুর রাইডার্সকে। বলার অপেক্ষা রাখে না যে, খুলনা ও রাজশাহীর মধ্যকার আজকের লড়াইটা বেশ জমবে।

পয়েন্ট টেবিলের হিসেবে লড়াইটা এক নম্বর ও পাঁচ নম্বর দলের। বরিশালকে হারিয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। অপরদিকে রংপুরকে পরাস্ত করে তালিকায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থান দখলে নিয়েছে রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ