1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে তৃতীয় দিনে গাইবেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১০৪ Time View

13রাজধানীর আর্মি স্টেডিয়ামে পঞ্চমবারের মতো বসেছে বিশ্বের অন্যতম বড় উচ্চাঙ্গসংগীতের আসর। পাঁচদিন ব্যাপি আয়োজিত এই উৎসবের আজ তৃতীয় দিন। এদিনও ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।

এদিন শুরুতে দলীয় সরোদ পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। তারপর বাঁশি বাজাবেন ভারতের শশাঙ্ক সুব্রমনিয়াম। তার সঙ্গে মৃদঙ্গমে পারুপল্লী ফাল্পুন আর তবলায় থাকবেন সত্যজিৎ তালওয়ালকার।

খেয়াল শোনাতে মঞ্চে আসবেন ড. প্রভা আত্রে। তাকে তবলায় সঙ্গত করবেন রোহিত মজুমদার। তারপর তবলা বাজাবেন পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাকে সঙ্গ দেবেন আরেক তবলচী অনুব্রত চট্টোপাধ্যায়। ধ্রুপদ পরিবেশন করবেন পন্ডিত উদয় ভাওয়ালকার। এ সময় পাখাওয়াজে থাকবেন প্রতাপ আওয়াদ।

সেতার নিয়ে মঞ্চে আসবেন পন্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তাকে তবলায় সঙ্গত করবেন পরিমল চক্রবর্তী। সবশেষে খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ রশিদ খান। তাকে তবলায় সঙ্গ দেবেন পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের বর্ষীয়ান ও উদীয়মান শিল্পীদের সুরেলা পরিবেশনা চলবে রাতব্যাপী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ