1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সাইমনের নতুন ছবি দরবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ২২৬ Time View

34ক্যারিয়ারে সুসময় চলছে চিত্রনায়ক সাইমন সাদিকের! গত দু’মাসে প্রায় হাফ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পোড়ামন’ ছবির এই নায়ক। সেই তালিকায় যুক্ত হলো আরো এক ছবি। গতকাল বুধবার (২৩ নভেম্বর) সাইমন একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন।

এই নায়ক জাগো নিউজকে জানান, ছবির নাম ‘দরবার’। এটি পরিচালনা করবেন নবীন নির্মাতা তাজু কামরুল। তবে ছবিতে সাইমনের বিপরীতে নায়িকা কে থাকবেন সেটি এখন চূড়ান্ত হয়নি। সাইমন বলেন, ‘ছবির নায়িকার নাম জানা যাবে আগামী ২ ডিসেম্বর। ওইদিন নির্মাতা-প্রযোজক আলোচনায় বসে নায়িকা ঠিক করবেন।’

Symon

‘পোড়ামোন’ ছবির এই নায়ক আরো বলেন, ‘ছবিতে কাজের জন্য শিডিউল দিয়েছি ফেব্রুয়ারি মাস থেকে। গ্রামীন এবং শহুরে দুই রকম আমেজ নিয়েই তৈরি হয়েছে ‘দরবার’ ছবির চিত্রনাট্য। আর দরবার বলতে বোঝানো হয়েছেন বিচার বা সালিশ কেন্দ্র। ছবির গল্প আমি প্রাথমিকভাবে শুনেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব ভালো একটি ছবি হবে বলে আমি মনে করছি।’

বর্তমানে সাইমন তার আরেক ছবি ‘খাস জমিন’র শুটিং করছেন গাজীপুরে। ফিরবেন আরো দু’দিন পর। তিনি এই চলতিমাস টানা শুটিং করেছেন এই ছবিতে। আগামীতে শুরু করবেন ‘ইফতেখার’, ‘গোলাপতলীর কাজল’ নামের আরো দু’টি ছবির কাজ। এছাড়া তার হাতে রয়েছে নির্মাণধীন আরো ছয়-সাতটি ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ