1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ডেসটিনির দুই কর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ২৮২ Time View

26ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা দুটি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের ফলে নিম্ন (বিচারিক) আদালতে অভিযোগ গঠনের আদেশ বহাল থাকলো বলে জানান আইনজীবীরা।

পৃথক দুটি আবেদন শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

খুরশীদ আলম খান জানান, ওনাদের (রফিকুল ও মোহাম্মদ হোসেন) অভিযোগ গঠন করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করেছিলেন তারা। এ বিষয়ে শুনানি শেষে দুইজনের আপিল খারিজ করে দিয়েছেন। এখন অভিযোগ গঠনের আদেশ বহাল থাকলো।

এর আগে ২৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির উর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। পরে চলতি বছরের ২৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ