1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

বদির জামিনের আদেশ স্থগিত চেয়ে দুদকের আপিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২১৪ Time View

38সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্ট থেকে দেয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন দুদকের আইনজীবী।

বৃহস্পতিবার সকালে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম খান সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেছেন বলে জানান তিনি নিজেই।

একই সঙ্গে বিচারিক (নিম্ন) আদালতের খালাসের রায় বাতিল চেয়েও দুদক আইনজীবী অপর একটি আপিল আবেদন করেছেন। তাতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদির খালাসের বিরুদ্ধে সাজার নির্দেশনা চাওয়া হয়েছে।

খোরশেদ আলম খান বলেন, দুদক আইনের ২৭ ধারায় অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ এমপি বদির বিরুদ্ধে আনা হয়েছিল তা থেকে তাকে খালাস দিয়েছেন বিচারিক আদালত। আমরা নিম্ন আদালতের রায়ের কপি সংগ্রহ করেছি। রায় পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেছি।

গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

তবে বুধবার বদিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। ১০ লাখ টাকার জরিমানার আদেশটিও স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ