1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৭৯ Time View

2বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রী, প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বুধবার মরক্কোর স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে তিন দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এবং ১১৫টি দেশের সিনিয়র মন্ত্রীরা যোগদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা মঙ্গলবার রাতে সম্মেলনে তার দেয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ৫৮ সদস্যের সফরসঙ্গী দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ