1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ

খাদিজাকে নিয়ে সজলের গান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৬৯ Time View

24সিলেটের খাদিজা আক্তার নারগিসের ওপর বর্বরভাবে হামলা চালায় নরপিশাচ বদরুল। গেল মাসে ঘটে যাওয়া এই ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। সেই প্রতিবাদে সমর্থন দিয়ে খাদিজাকে নিয়ে গান লিখলেন গীতিকার তারেক আনন্দ।

‘সং অফ খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস ওয়ান সংগীতশিল্পী সজল। সুর করেছেন সজীব দাশ ও সজল। সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ। গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে।

গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে এমন জঘন্যভাবে আঘাত করতে পারে ভেবে পাই না! ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলবো না, আমাদের এটাই প্রতিবাদ।’

সজীব দাশ বলেন, ‘অনেক গানের সুর সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সঙ্গে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদের একাত্মতা প্রকাশ।’

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘বিবেকের তাড়নায় গানটি লিখেছি, দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনয়ত ঘটছে। খাদিজাকে সামনে রেখে সকল ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এই গান লেখা।’

‘তোমারা তাদের শাস্তি দাও কঠিন শাস্তি, আমার মতো নিষ্ঠুর পরিণতি হয়না যেন আর কারোর জীবনে/মানুষ নয় বদরুলরা বড় শয়তান’- এমন কথা দিয়ে সাজানো হয়েছে গানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ