1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online

রাস্তায় রক্ত ঢেলে লিপু হত্যার বিচার দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২৬৫ Time View

21রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, লিপু হত্যাকাণ্ডের আজ প্রায় এক মাস পূর্ণ হতে চললো, কিন্তু এ হত্যা মামলার দৃশ্যত কোনো অগ্রগতি আমরা দেখছি না। পুলিশি পাহারায় হলের ভিতরে যখন একজন শিক্ষার্থী খুন হয়, তখন এই ক্যাম্পাসে আমরা যখন তখন খুন হতে পারি। কিন্তু তখনো দেখবো প্রশাসন চোখ বুজে ঘুমাচ্ছে।

rupic

এসময় শিক্ষার্থীরা লিপু হত্যা মামলার দ্রুত অগ্রগতি ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এর আগে শিক্ষার্থীরা গণযোগযোগ ও  সাংবাদিকতা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

লিপু হত্যা মামলার অগ্রগতির বিষয়ে মতিহার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা অশোক চৌহান জাগো নিউজকে বলেন, লিপুর রুমমেট মনিরুলের দেয়া তথ্যের ভিত্তিতে কাজ করা হচ্ছে। মামলা তদন্তে আরও সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ