1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

নাসিরনগরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৮৭ Time View

2ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ওই ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পবিত্র কাবা শরিফকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। পরবর্তী সময়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও গত ৪ নভেম্বর ভোরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ও ১৩ নভেম্বর ভোরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ