1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

গুলশানে নির্মাণাধীন ১৪ তলা ভবনে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৬২ Time View

25রাজধানীর গুলশান-২ এলাকায় নির্মাণাধীন ১৪ তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, সোমবার পৌনে ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, গুলশান-২-এর ১০৬নং রোডে মানারাত স্কুলের অপরপাশে নির্মাণাধীন ১৪ তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ