1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সাঁওতালদের বিনামূল্যে আইনগত সহায়তা দেবে বিএইচআরসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

24গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের জমিজমা জবর-দখল, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি)।

আজ (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ওই ঘটনার তদন্ত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে সাঁওতাল সম্প্রদায়ের উপর হামলাকারীদের জরুরি গ্রেফতার, আইনে সোপর্দ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে বিএইচআরসি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির রংপুর আঞ্চলিক সমন্বয়কারী অ্যাড. জিয়াউল হাসান জিয়ার (০১৭২৭৫৬৮৯৭৭) নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল আগামীকাল (১৫ নভেম্বর’ ২০১৬) ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

তদন্ত দলে বিএইচআরসির গাইবান্ধা জেলা সভাপতি অ্যাড. সেকেন্দার আযম আনাম (০১৭১২১৩০৪৭২), রংপুর মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. আতিকুল আলম কল্লোলও (০১৭১৭৪৫২৫৪৯) সম্পৃক্ত থাকবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ