1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইতালির ফুটবল তারকা জর্জিও চিনাগলিয়া মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৯৪ Time View

সাবেক ইতালীয় ফুটবলার জর্জিও চিনাগলিয়া মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নিজ বাড়িতে ৬৫ বছর বয়সী এই ফুটবলার মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার বন্ধু ও সাবেক সহ খেলোয়াররা। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন।

ইতালিতে জন্ম নিলেও চিনাগলিয়া বেড়ে ওঠেন ব্রিটেনের ওয়েলসে। ফুটবল ক্যারিয়ার শুরু করেন ওয়েলসের সয়ানসি টাউন ফুটবল ক্লাবে। পরবর্তীতে তিনি ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব ল্যাজিওতে যোগ দেন। তবে চিনাগলিয়া ক্যারিয়ার শেষ করেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নিউইয়র্ক কসমস ফুটবল ক্লাবে খেলে। তিনি বিখ্যাত হন মূলত এই ক্লাবের হয়েই খেলে। নর্থ আমেরিকান সকার লিগে কসমসের হয়ে তিনি রেকর্ড ২৬২ গোল করেন।

ল্যাজিওতে থাকা অবস্থায় তিনি ১৯৭২ সালে তিনি ইতালির জাতীয় দলে ডাক পান। তিনি ইতালির হয়ে ১৯৭৪ সালের বিশ্বকাপেও অংশ নেন। ইতালির হয়ে ১৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা চিনাগলিয়া ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস ক্লাবে যোগ দেন। ব্রাজিলের ফুটবল তারকা পেলে এবং জার্মান কিংবদন্তী ফ্রেঞ্জ বেকেনবাওয়ার কসমসে তার সহ ফুটবলার ছিলেন।

পরবর্তীতে তিনি ১৯৮৩ থেকে ৮৫ সাল পর্যন্ত ল্যাজিও ফুটবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে ল্যাজিও ফুটবল ক্লাব এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ