1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

ইউনেস্কোর জুরি বোর্ডের সভাপতি হলেন সায়মা ওয়াজেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১৮৫ Time View

saymaঢাকা: অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো- আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কারটি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এ পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এ পুরস্কার প্রাপ্তির জন্য জমা দেওয়া শতাধিক আবেদনপত্রের ভেতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক মনোনীত হন।

জুরি বোর্ডের অন্য চার সদস্যরা হলেন- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রিপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।

সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ