1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

রবি’র সহযোগিতায় কম্পিউটার প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৬৭ Time View

সৃজনশীল ও জীবনধর্মী কার্যক্রমে মেধাবীদের উৎসাহ দিতে কম্পিউটার প্রোগ্রামিং, কুইজ ও ফান প্রতিযোগিতার আয়োজন করে মালেশিয়ার পারদানা কলেজের ঢাকা ক্যাম্পাস।

শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এর টাইটেল স্পন্সর ছিলো মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ান রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন বিন সাবেহ। বিশেষ অতিথি ছিলেন রবি’র চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাবউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ড. ওয়াং কা হিয়েং।

প্রতিযোগিতায় ঢাকা ও জাহাঙ্গীরনগরসহ প্রথম সারির ১০টি বিশ্ববিদ্যালয় এবং নটরডেম, রেসিডেনসিয়াল মডেল ও সেন্ট যোসেফসহ ১৫টি কলেজ অংশগ্রহণ করে। বিজয়ীদেরকে প্রাইজমানি, পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র ভিপি-অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট রিজওয়ান হামিদ কোরেশী, জি এম-রিসোর্সিং শারমিন সুলতান ও স্পেশালিস্ট এইচ আর, নবিউল আহসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ