1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪ মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি ডাক্তার হতে চেয়েছিলেন, এখন ২০০ কোটির নায়িকা মামিথা কথা ছিল একদিন সিনেমা বানাব, অথচ আমার ভাইটাই হারিয়ে গেল: খায়রুল বাসার স্বাস্থ্যখাত ও এসডিজি অর্জনে সহযোগিতা জোরদারের তাগিদ হুমায়ুন কবিরের ঢাবি ছাত্রের ওপর হামলা / মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পবিত্র মক্কা শরিফ লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা

বিমানে সাপ, আতঙ্কিত যাত্রীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১৫৬ Time View

27জঙ্গলে, বাড়িতে বহু জায়গায় এর আগে সাপ দেখা গেছে, কিন্তু বিমানে সাপ দেখেছেন কখনও? মেক্সিকোর এক বাণিজ্যিক উড়ানে এই বিরল দৃশ্যের সাক্ষী রইল সেই বিমানের যাত্রীরা। কার্যত বিমানের ভেতরের অবস্থা দেখে সে সময় মনে হয়েছিল কোনও হলিউডি ছবির শ্যুটিং চলছে।

সাপটিকে দেখা গিয়েছে এরোমেক্সিকো বিমানে, যখন বিমানটি টরিয়ন থেকে মেক্সিকো সিটিতে আসছিল। হঠাতই বিমানের লাগেজ বিন থেকে উঁকি মারে সেই সরীসৃপটি। সেই মুহূর্তের ছবি তুলে নেন বিমানের এক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাপটি প্রায় এক মিটার লম্বা ছিল।

লাগেজ বিন থেকে উঁকি দিতে গিয়ে হঠাতই সেই সরীসৃপটি মাটিতে পড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। আতঙ্কিত বিমানযাত্রীরা নিজেদের ব্ল্যাঙ্কেটের আড়ালে ঢেকে ফেলেন।

বিমানটিকে মেক্সিকো সিটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। তারপর সেখানে এসে উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সূত্র-এবিপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ