1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১৫১ Time View

14ডেনিম পণ্য ও এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই দিনব্যাপী এই প্রদর্শনী আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে।

প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে ১৫টি দেশের ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটি প্রদর্শনীর পঞ্চম আসর।

প্রদর্শনীতে বিশ্বের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং চীন। এসব দেশ থেকে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠান রয়েছে।

প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিম এক্সপার্ট নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। এবারের প্রদর্শনীর মূল থিম হচ্ছে প্রাকৃতিক ডেনিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ