1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মেলায় আয়কর সংক্রান্ত তথ্য দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১০১ Time View

43আয়কর মেলাসহ প্রতিটি মেলায় গোল্ডেন বাংলাদেশের সরব উপস্থিতি রয়েছে। অমর একুশে বইমেলা, বাণিজ্য মেলা, বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে আসছে দেশের জনগণকে আয়কর সংক্রান্ত বিভিন্ন তখ্য দিয়ে আসছে গোল্ডেন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এবারের আয়কর মেলায় এ সংক্রান্ত তথ্য দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলার মধ্যে স্থান না পাওয়ায় কর মেলার বিপরীতে বাংলাদেশ বেতার ভবনের পাশে একটি ভ্রাম্যমাণ স্টল স্থাপনের মাধ্যমে মেলার শুরু থেকে আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে আসছে গোল্ডেন বাংলাদেশ।

কর মেলায় আগত দর্শনার্থীদের গোল্ডেন বাংলাদেশের ব্যতিক্রমী স্টল অভীভূত করছে। স্টলে রিটার্ন ফিলাপ করার ক্ষেত্রে সহযোগিতাসহ আয়কর সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও তারা www.goldenbusinessbd.com এর মাধ্যমে আয়কর সংক্রান্ত সকল তথ্য প্রদান করছে।

মেলায় চতুর্থ দিন পর্যন্ত ১০ হাজারেরও বেশি দর্শনার্থী তাদের স্টল পরিদর্শন করেছেন। তাদের মধ্যে ১ হাজার জন সেবা গ্রহণ করেছেন।

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আয়কর বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজসহ সকল পেশাজীবীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। গোল্ডেন বাংলাদেশ পরিচালিত দেশের জন্য ১০মিনিট স্লোগানগুলোর মধ্যে আয়কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়কে ১ নম্বরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গোল্ডেন বাংলাদেশ ২৫ হাজার ভলান্টিয়ারদের আয়কর সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। মেলায় ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ