1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’

ইউরোপের শুধু বার্সাতেই খেলবেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬
  • ১৭৩ Time View

1978বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটি বা প্যারিস সেন্ট জার্মেইন চলে যাচ্ছেন বলে প্রচারিত গুজব প্রত্যাখ্যান করে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি পরিষ্কার করে বলে দিয়েছেন যে, বার্সেলোনা ছেড়ে ইউরোপের অন্য কোন ক্লাবে তিনি খেলবেন না।

সিটি মেসিকে পেতে তৎপরতা চালাচ্ছে বলে রিপোর্ট বেড়িয়েছিল। মেসিকে চুক্তিবদ্ধ করতে ওই দৌঁড়ে প্যারিস সেন্ট জার্মেইনও (পিএসজি) সামিল হয়েছে বলে গুজব ওঠে। তবে ২৮ বছর বয়সী ওই তারকা ফুটবলার বলেন যে, ইউরোপের ক্যারিয়ারের অবসর ঘটাবেন বার্সাতেই। ৫ বারের বিশ্বসেরার খেতাব জয়ী মেসি ফ্রান্স ফুটবলকে বলেন, আমি সব সময় বলে আসছি যে, বার্সেলোনাই হচ্ছে আমার ঠিকানা। এই ক্লাব থেকেই আমি অবসরে যেতে চাই। ইউরোপের ক্যারিয়ারে আমি কখনো অন্য কোন ক্লাবে খেলবো না।

তবে এর বাইরে আমি আর্জেন্টিনায় খেলতে চাই। কারণ, আমি যখন খুবই ছোট ছিলাম তখনই দেশ ছেড়ে এসেছি। তাই আমি দেখতে চাই আর্জেন্টিনায় খেলতে কেমন লাগে। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। তবে আমার চাওয়া নিয়ে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। আর আমি চাই বার্সেলোনায় থাকতে।

ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে কাটানোর পরও মেসি হচ্ছে বর্তমান বার্সেলোনার প্রাণভোমরা। চলতি মৌসুমে তিনি ক্লাবের হয়ে ২৩ ম্যাচে অংশ নিয়ে এখনো পর্যন্ত আদায় করেছেন ১৯টি গোল। আগামী ২০১৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার চুক্তি রয়েছে এই ফুটবল সুপারস্টারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ