1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ক্যাট-রণবীরের প্রেমে ভাঙন, নাটের গুরু সালমান!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১৫০ Time View

1886বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমে ভাঙন লেগেছে! এমন খবর চাউর হয়েছে গোটা বলিউডজুড়ে। অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি রণবীর-ক্যাটরিনা কেউই।

তবে এ বিষয়ে নিশ্চিত বলিউডের একাংশ। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নিতে ক্যাটকে উস্কে দিচ্ছেন বলিউডের ‘বজরাঙ্গি ভাইজান’ ও ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান!

বলিউডের প্রভাবশালী একটি গণমাধ্যমে বলা হয়েছে, রণবীরের সঙ্গে মতের অমিল হওয়া নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা প্রাক্তন প্রেমিক সল্লুর সঙ্গে আলোচনা করেছেন ক্যাটরিনা। ওইদিনই অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ বন্ধ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী রণবীর।

সালমানের সঙ্গে প্রেমের ইতি টানলেও তাকে বরাবরই ভালো বন্ধু বলে আসছেন ক্যাটরিনা। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেন বলিউডের এই সুন্দরী। তিনিই নাটের গুরুর ভূমিকা রেখেছেন এই ভাঙনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ