1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাংলাদেশ খুবই উঁচু পর্যায়ে রয়েছে : আত্তাপাত্তু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ২০১ Time View

1845খেলোয়াড় হিসাবে এক সময় বাংলাদেশ সফর করেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক ও বর্তমান কোচ মারভান আত্তাপাত্তু। এরপর অধিনায়ক ও কোচ হিসাবেও এসেছেন। সর্বশেষ বিপিএলেও চিটাগাং ভাইকিংসের কোচ ছিলেন তিনি। তাই বাংলাদেশের উন্নতির ধাপগুলোর অনেক বড় সাক্ষিই তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, বাংলাদেশ এখন অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছে।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে আত্তাপাত্তু বলেন, ‘দেখেন সব দলেরই চেহারা বদলাচ্ছে। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ খুবই উচু পর্যায়ে রয়েছে। তারা বড় বড় দলের সাঙ্গে জিতেছে, বিশেষ করে ঘরের মাটিতে। তারা দলগতভাবে খেলছে। তারা বিশ্বাস করে, যে কেনো পরিস্থিতিতে তারা জিততে পারে। এটাই তাদের মূলত বড় মন্ত্র। আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলি (১৯৮৯) এর পর আমার দেখা এটাই সবচেয়ে বড় পরিবর্তন।’

এই নতুন বাংলাদেশের বিপক্ষে রাতারাতিই ঘুরে দাঁড়ানো জিম্বাবুয়ে দলের জন্য কষ্ট হবে বলে মনে করছেন এই লঙ্কান। তবে বিপিএলের অভিজ্ঞতা জিম্বাবুয়েকে সাহায্য করবে উল্লেখ করে তিনি বলেন, ‘ আমি এই উপমহাদেশের পরিবেশে অনেকদিন ধরেই আছি। আমার ধারণা আছে আশেপাশে কি হচ্ছে। প্রত্যেকে কিভাবে খেলছে, সেটার ধারণাও আছে। তো এটা সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ