1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মায়ের কাছে যাওয়া হলো না তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১৬০ Time View

1844রেললাইন পার হয়ে মায়ের কাছে আর যাওয়া হলো না শিশু আরিফার। তার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে অকালেই ঝরে গেল আরিফা (২)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি পোতাপাড়া গ্রামের রেললাইন পাড়ায়।

আরিফা ওই এলাকার মোটর শ্রমিক রবিউল ইসলামের মেয়ে।

যশোর জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল হক বলেন, অবুঝ শিশু আরিফা ঘটনার সময় রেললাইন পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। এ সময় যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে আরিফা মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, এলাকাবাসীর অনুরোধে অভিভাবকের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে যশোর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ