1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৩০ তালেবান নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৩৮ Time View

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৩০ তালেবান যোদ্ধা নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই জঙ্গিবিরোধী অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছেন আফগান ও ন্যাটো কর্মকর্তারা।

স্থানীয় পুলিশের মুখপাত্র আব্দুল রোউফ আহমাদিও হামলায় হতাহতের কথা স্বীকার করেছেন।

ন্যাটোর এক মুখপাত্র জানান, গত বুধবার ফারাহ প্রদেশের গুলিস্তান জেলায় একটি ন্যাটো টহল দলের উপর তালেবান যোদ্ধারা হামলা চালায়। পরে তারা তালেবানদের রুখতে বিমান অভিযানের আহ্বান জানালে এই হামলা চালানো হয়।

ফারাহ প্রদেশের ডেপুটি গভর্ণর মোহাম্মদ ইউনুস রাসুলি জানান, বুধবার তালেবানরা আফগানিস্তান ন্যাশনাল আর্মির ৫টি ট্রাকে হামলা চালায়। এসময় ট্রাকের ভেতরে ৩ সেনা সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মূলত এর পরেই ন্যাটোর সহযোগী প্রতিষ্ঠান ইসাফ (আইএসএএফ), আফগান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তালেবানদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। তবে তিনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই যৌথ অভিযানে মোট হতাহতের সংখ্যা কত তা জানাতে পারেননি।

এ প্রসঙ্গে তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি স্থানীয় গণমাধ্যমগুলোতে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, বুধবার তাদের যোদ্ধারা গুলিস্তানে আফগান সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ