1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

পদত্যাগের ঘোষণা দিয়েছেন মরিশাসের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মরিশাসের প্রেসিডেন্ট এনেরুদ জুগানাথ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারি দল ত্যাগ করে পার্লামেন্টের বিরোধী জোটে যোগ দেওয়ারও ঘোষণা দেন।

দেশটির বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি দলীয় প্রধানমন্ত্রী নভিনচন্দ্রা রামগুলামের সঙ্গে ক্ষমতার রশি টানাটানির জেরে তিনি পদত্যাগ করেন বলে জানায় সংবাদমাধ্যম।

শুক্রবার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সরকারের বর্তমান নীতি ও দেশ চালানোর পদ্ধতির সঙ্গে একমত নই।’

তার এই পদত্যাগ আগামী শনিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘যেহেতু আমি এখন সরকারের সঙ্গে কোন চুক্তিতে নেই, তাই পদত্যাগ করলাম।’

দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোনিক ওহসান বেয়েপিউ তার স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের বেশ কিছুদিন ধরেই ক্ষমতার দ্বন্দ্ব চলে আসছে।

এর আগে মরিশাসের বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সভাপতি প্যাট্রিক আশির্ভাদেন বলেছিলেন,‘প্রেসিডেন্ট হিসেবে তার উচিৎ ছিলো রাজনীতির উপরে থেকে সংবিধানকে রক্ষা করা। কিন্তু তিনি নিজেই সরকারকে চ্যালেঞ্জ করে রাজনীতিতে নামলেন।

পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা পল বেরেনজার এই মাসের প্রথম দিকে ঘোষণা দেন যে জগুনাথের নেতৃত্বে তিনি একটি নতুন বিরোধী জোট তৈরি করতে যাচ্ছেন।

এই ঘোষণার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রামগুলাম প্রেসিডেন্টকে এই ঘোষণা সম্বন্ধে নিজের অবস্থা পরিষ্কার করার আহবান জানান। হয় এই বিবৃতিকে মিথ্যা ঘোষণা করতে অথবা পদত্যাগ, দুটি পথের যে কোন একটিকে বেছে নিতে প্রেসিডেন্টের প্রতি তিনি আহবান জানান।

এর পরিপ্রেক্ষিতেই প্রেসিডেন্ট জুগানাথ পদত্যাগের ঘোষণা দিলেন বলে জানায় সংবাদমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ