1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শীর্ষস্থান হারালো বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৫৪ Time View

1660এক দিনের ব্যবধানে লা লিগার শীর্ষস্থান হারালো বার্সেলোনা।  রোববার সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

সেল্টা ভিগোর মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় অ্যাতলেতিকোর অপেক্ষার অবসান ঘটান ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান। আর নির্ধারিত সময়ের দশ মিনিট আগে মিডফিল্ডার ইয়ানিক কারাস্কোর গোলের সুবাদে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এ জয়ে ১৯ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে লুইস এনরিকের দল এক ম্যাচ কম খেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ